×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-১০-২২
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ ডিসেম্বর
নিজস্ব প্রতিনিধি: –নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার মামলায় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা সুলতানা এ আদেশ দেন।মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইনকে বলেন, আজ সেলিম ওসমান অসুস্থ থাকায় আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন। সেই আবেদনের ওপর শুনানি শেষে বিচারক আদেশ দেন।এর আগে এ মামলায় বিচার বিভাগীয় তদন্তে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩৫৫/৫০০ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে বলে চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তী সময়ে আদালতে হাজির হয়ে সেলিম ওসমান জামিন নেন।গত বছরের ১৩ মে নারায়ণগঞ্জে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ করে তাঁকে কানধরে ওঠবস করতে বাধ্য করা হয়। এলাকাবাসীর সামনে সেলিম ওসমানের নির্দেশে তাঁকে কান ধরে ওঠবস করানো হয় বলে অভিযোগ ওঠে। সমবেত জনতার কাছে এই শিক্ষককে করজোড়ে মাফ চাইতেও বাধ্য করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat