×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-১০-১৯
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেসির মাইলফলক স্পর্শ
স্পোর্টস ডেস্ক:- ক্লাবের হয়ে ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতায় ১০০ গোলের মাইলফলক স্পর্শ থেকে মাত্র একটি গোল দূরে ছিলেন লিওনেল মেসি। তাঁর সাম্প্রতিক ফর্ম দেখে এটা অনুমান করাই হচ্ছিল যে, অলিম্পিয়াকোসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেই সেই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন আর্জেন্টাইন তারকা। শেষপর্যন্ত সেই অনুমান সত্যি প্রমাণ করেছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। বার্সেলোনার ৩-১ গোলের জয়ে একটি গোল এসেছে মেসির পা থেকে। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনা অবশ্য এগিয়ে গিয়েছিল প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের ফায়দা তুলে। নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছিলেন অলিম্পিয়াকোসের ডিফেন্ডার দিমিত্রিস নিকোলাউ। এগিয়ে থাকলেও প্রথমার্ধ শেষ হতে না হতেই বার্সেলোনা সমর্থকদের কপালে পড়ে চিন্তার ভাঁজ। ৪২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জেরার্ড পিকেকে। ফলে দ্বিতীয়ার্ধের পুরোটাই বার্সাকে খেলতে হয় ১০ জনের দল নিয়ে।তাতে অবশ্য খুব বেশি স্বস্তিতে থাকতে পারেনি অলিম্পিয়াকোসের রক্ষণভাগ। ৬১ মিনিটে মাইলফলকগড়া গোলটি করেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পূর্ণ করেন ইউরোপিয়ান পুটবল প্রতিযোগিতায় ১০০ গোলের মাইলফলক। তিন মিনিট পরে অলিম্পিয়াকোসের জালে আরেকবার বল জড়িয়ে বার্সার জয় নিশ্চিত করে ফেলেন লুকাস ডিগনে। ৮৯ মিনিটের মাথায় অলিম্পিয়াকোসের পক্ষে একটি সান্তনাসূচক গোল করতে পেরেছেন আগে আত্মঘাতী গোল করা দিমিত্রিস নিকোলাউ।এই জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপের শীর্ষস্থানটা ভালোমতোই নিজেদের দখলে নিয়েছে বার্সা। তিন ম্যাচের তিনটিতেই জয়ের পর তাদের ঘরে জমা হয়েছে ৯ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। তিন ম্যাচের একটিতে জয় পেয়েছে পর্তুগালের ক্লাব স্পোটিং সিপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat