×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৯-২১
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকার ,আত্মসমর্পণ করে জামিন পেলেন
নিজস্ব প্রতিনিধি: –  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করেন গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাস। আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। পরে ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। ওই দিন এ বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে।এর আগে বুধবার একই আদালত এই দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।বিচারিক আদালতে মামলাটি বদলি হয়ে আসার পর বুধবার মামলাটিতে বাদীপক্ষ ও আসামিপক্ষের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার বাদী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন। কিন্তু আসামিপক্ষ আদালতে হাজির হননি এবং কোনো ধরনের পদক্ষেপও গ্রহণ করেননি। মামলার ধার্য তারিখে তারা উপস্থিত না হওয়ায় আদালত এ পরোয়ানা জারি করেন।এর আগে গত ৩১ মে বাংলাদেশ ছাত্র লীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী আদালতে মামলাটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat