×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৯-১৩
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাফ নদীতে রোহিঙ্গাদের নৌকাডুবির ঘটনায় আরোছয়জনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:-মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদীতে রোহিঙ্গাদের নৌকাডুবির ঘটনায় আরোছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চার শিশু ও দুই নারী রয়েছে বলে জানা গেছে। বুধবার ভোররাত ও সকালে টেকনাফের নাফ নদীর নাজিরপাড়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে। এর মধ্যে টেকনাফের নাজিরপাড়া থেকে দুই নারী ও শাহপরীর দ্বীপ থেকে চার শিশুর লাশ উদ্ধার করা হয়।এ বিষয়ে স্থানীয় সাবরাং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক জানান, মঙ্গলবার রাতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় ১৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু ছিল। এর মধ্য ৬-৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য ১১ জন নিখোঁজ ছিল।উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। স্থল ও জল সীমান্ত পথে হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।টেক নাফ সীমান্তের অপর দিকে মিয়ানমার এলাকা থেকে নৌকায় পালিয়ে আসার সময় নাফ নদীতে এ পর্যন্ত একাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat