×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৯-১২
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব একাদশে তামিম ইকবাল
 স্পোর্টস ডেস্ক: –অবশেষে সত্যিকার অর্থে আন্তর্জাতিক ক্রিকেট ফিরল পাকিস্তানে। বহুল প্রতীক্ষিত  বিশ্ব একাদশ ও পাকিস্তান একাদশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হয়েছে। প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে ফাফ ডু প্লেসিসের বিশ্ব একাদশ। প্রথম ম্যাচে দলের সঙ্গে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। হাশিম আমলার সঙ্গে বিশ্ব একাদশের ব্যাটিংয়ের শুরুটা করবেন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। প্রথম ম্যাচে বিশ্ব একাদশ দলে জর্জ বেইলি, পল কলিংউড ও স্যামুয়েল বদ্রির জায়গা হয়নি। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। ২০১৫ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর করলেও দেশটিতে সত্যিকার অর্থে আন্তর্জাতিক ক্রিকেট ফিরল এই সিরিজটি দিয়েই। আগামী বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি  ম্যাচটি। এরপর ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ম্যাচটি। তিনটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে। বিশ্ব একাদশ : হাশিম আমলা, তামিম ইকবাল,  ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, টিম পেইন, গ্র্যান্ট এলিয়ট, বেন কাটিং, ড্যারেন স্যামি, ইমরান তাহির, মরনে মরকেল ও থিসারা পেরেরা। পাকিস্তান একাদশ :  ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলী, রুম্মন রইস ও সোহেল খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat