×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৮-২৪
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংবিধানের ষোড়শ সংশোধনী রায় বাতিলের পর আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে
নিজস্ব প্রতিনিধি:-  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী রায় বাতিলের পর আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে। তারা প্রধান বিচারপতি ও বিচারবিভাগের উপর বিষের তীর নিক্ষেপ করছেন। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার কারণে যারা সরকারের এই কর্মকাণ্ডের প্রতিবাদ করছেন এবং অবৈধ ঘোষণায় যারা সুপ্রীম কোটের পক্ষে অবস্থান করছেন, কথা বলছেন তাদেরকে সরকারের বিভিন্ন বাহিনীর লোকেরা হুমকি দিচ্ছে।তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে হামলা হয়েছে এবং হচ্ছে কিন্তু সেখানে তো কেউ রাষ্ট্র পরিচালনায় থাকা সরকারকে দায়ী করেনি। বরং সেখানে সন্ত্রাসী ও উগ্রবাদির দায়ী করেছে। সরকার কিংবা বিরোধী দল কেউ কাউকে দোষারুপ করেনি। বিএনপি রাষ্ট্র পরিচালনায় থাকাকালীন ২১ আগস্টে হামলা হয়েছে বলে তারা বিএনপিকে দায়ী করেছে।বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বরেন, আওয়ামী লীগের যেসব নেতা প্রধান বিচারপতিকে পাকিস্তান চলে যেতে বলছেন তাদের কে একটু স্মরণ করে দিতে চাই এই বলে যে, পাকিস্তানে চলে যাওয়ার ইতিহাস তো আওয়ামী লীগের ৭১ সালে অর্পিত দায়িত্ব পালন না করে পাকিস্তান চলে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat