×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৮-১৯
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘রেস-৩’ চলচ্চিত্রে সালমান খান ও জ্যাকলিন
বিনোদন ডেস্ক: -‘কিক’ ছবির ‘দেবি লাল সিং’ আর ‘শায়নাকে’ মনে আছে? সালমান খান বা জ্যাকলিন ফার্নান্দেজ ভক্তদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়। বি-টাউনে জোর গুঞ্জন চলছিল, রেমো ডি সুজার পরিচালনায় নাচভিত্তিক একটি চলচ্চিত্রে দেখা যাবে ‘কিক’ ছবির এই জুটিকে। এতে খুশিই হয়েছিলেন ভক্তরা। কিন্তু ভক্তদের খুশি দ্বিগুণ করে দিয়েছে টাইমস অব ইন্ডিয়ার খবর। তারা জানিয়েছে, নাচভিত্তিক চলচ্চিত্রটিতে অভিনয়ের আগে এ জুটিকে আরো একবার দেখা যাবে ‘রেস-৩’ চলচ্চিত্রে। আর ‘রেস-৩’ চলচ্চিত্রটিও পরিচালনা করবেন রেমো ডি সুজা। তবে নাচভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করা নিয়ে জ্যাকলিন যতটা নিশ্চিত, ‘রেস-৩’ চলচ্চিত্রে নিজের অভিনয় করা নিয়ে ততটা নিশ্চিত নন তিনি। বলিউড-সংশ্লিষ্টরা অবশ্য দাবি করছেন, দুটি ছবিতেই সালমানের বিপরীতে দেখা যাবে জ্যাকলিনকে। এ ব্যাপারে জ্যাকলিন জানান, তিনি সালমানের সঙ্গে একটি ছবি করছেন। তবে কোন ছবিটা করছেন, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। এর আগে ‘রেস-২’ চলচ্চিত্রে জন আব্রাহামের বিপরীতে দেখা গিয়েছিল ‘অ্যা জেন্টেলম্যান’ খ্যাত এই অভিনেত্রীকে। তাই কাহিনীর প্রয়োজনে তাঁকে তৃতীয় পর্বেও রাখা হতে পারে। তবে এসব নিয়ে এখনই বিচলিত নন জ্যাকলিন। তিনি জানিয়েছেন, যতক্ষণ না সালমানের সঙ্গে কাজ শুরু করছেন, ততক্ষণ এসব নিয়ে মাথা ঘামাতে চান না। বর্তমানে ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রে শুটিংয়ের জন্য সালমান রয়েছেন মরক্কোয়। ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের শুটিং শেষ করে ‘রেস-৩’ চলচ্চিত্রের শুটিং শুরু করবেন সালমান। ‘রেস-৩’ চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করবেন তিনি। এর আগে অক্ষয় খান্না ‘রেস-১’ চলচ্চিত্রে এবং জন আব্রাহাম ‘রেস-২’ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটির মূল চরিত্রে গতবারের মত এবারও অভিনয় করবেন সাইফ আলি খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat