×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৮-১৪
  • ৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সঞ্জয় দত্ত অভিনীত নতুন ছবি ‘ভূমি’-তে,সানি লিওন
বিনোদন ডেস্ক:-সানি লিওন বলিউডে আইটেম গার্ল হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন। শাহরুখ খানের ‘রইস’ ছবিতে ‘লায়লা ম্যাঁয় লায়লা’ আইটেম গানে সানি বেশ জনপ্রিয়তা লাভ করেন। কিছুদিন আগে ইমরান হাশমির সঙ্গে সানি লিওনের ‘প্রিয়া মোরে’ গানটি মুক্তি পেয়েছে। এরপর ‘বাদশাহো’ ছবির এই আইটেম গানটি ইউটিউবে ঝড় তুলেছে। বলিউডে টপ চার্টে গানটি এখনো স্থান দখল করে আছে।আইটেম গার্ল হিসেবে সানির জনপ্র্রিয়তা এখন তুঙ্গে। এবার সানি লিওনকে আবার আইটেম গার্ল চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত অভিনীত নতুন ছবি ‘ভূমি’-তে। এমনটাই খবর জানিয়েছে বলিউড হাঙ্গামা। সানি লিওন টুইটারে ‘ভূমি’ ছবির আইটেম গানের একটি ছবিও প্রকাশ করেছেন। ‘ট্রিপি ট্রিপি’ আইটেম গানটির কোরিওগ্রাফি করছেন গণেশ আচার্য আর পরিচালনা করবেন ওমুং কুমার। গানটির সুর করেছেন সচীন-জিগার।গানটি সম্পর্কে ওমুং কুমার জানান, ছবিটির গুরুত্বপূর্ণ মুহূর্তে গানটি এসেছে তাই তাঁরা সানি লিওন ছাড়া বিকল্প কাউকে ভাবতে পারেননি।ওমুং কুমার পরিচালিত ‘ভূমি’ ছবিটিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অদিতি রাও হায়দরি, সিধান্ত গুপ্তা এবং শরদ কেলকার। ‘ভূমি’ ছবিটি বাবা ও মেয়ের আবেগপ্রবণ কাহিনী নিয়ে নির্মিত। দীর্ঘ সময় কারাগারে থাকার পর সঞ্জয়ের এটি প্রথম ছবি। আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat