×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৮-১৪
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোনালদোকে মাঠ ছাড়তে হয়েছে লাল কার্ড দেখার হতাশা নিয়ে
নিজস্ব প্রতিনিধি:-ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে ভর করে রিয়াল মাদ্রিদ জিতেছিল লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এবারও নতুন মৌসুমের শুরুটা দারুণভাবে করেছেন এসময়ের অন্যতম সেরা ফুটবলার। সুপার কাপের প্রথম লেগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে করেছেন দুর্দান্ত এক গোল। রিয়ালও পেয়েছে ৩-১ গোলের জয়। কিন্তু এত কিছুর পরও স্বস্তিতে থাকতে পারছেন না রোনালদো। বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচে দারুণ এক গোল করলেও রোনালদোকে মাঠ ছাড়তে হয়েছে লাল কার্ড দেখার হতাশা নিয়ে। ৮৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখার পর মেজাজ হারিয়ে ফেলেছিলেন রোনালদো। রেফারিকে দিয়েছিলেন ধাক্কা। আর এই আচরণের জন্য এখন বেশ কিছু ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন এই পর্তুগিজ তারকা।লাল কার্ড দেখার জন্য এমনিতেই সুপার কাপের দ্বিতীয় লেগের ম্যাচটি খেলতে পারবেন না রোনালদো। তবে শাস্তিটা বাড়তেও পারে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী রেফারির সঙ্গে সহিংস আচরণের জন্য সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে কোনো খেলোয়াড়কে। এখন রোনালদোর বিরুদ্ধেও এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে কিনা, সেটাই দেখার বিষয়।স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী রোনালদোকে যদি চার ম্যাচ নিষিদ্ধ করা হয়, তাহলে পর্তুগিজ এই তারকা খেলতে পারবেন না শুধু স্প্যানিশ সুপার কাপে। আর যদি চার ম্যাচের বেশি ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়েন, তাহলে লা লিগার ম্যাচগুলোও মাঠের বাইরে থাকতে হবে রোনালদোকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat