×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৮-১৪
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাহুলকে যারা গুলি করেছে, সেইসব সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ বদ্ধ পরিকর: আইজিপি এ কে এম শহীদুল হক
নিজস্ব প্রতিনিধি:-বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে কোন প্রক্রিয়ায় ফেরৎ আনা হবে সে ব্যাপারে পুলিশ কাজ করছে।’ আজ সোমবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ সহকারী কমিশনার (এসি) রাহুল পাটোয়ারীকে দেখতে গিয়ে আইজিপি এ কে এম শহীদুল হক সাংবাদিকদের কাছে এ কথা বলেন।তিনি বলেন, রাহুলকে যারা গুলি করেছে, সেইসব সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ বদ্ধ পরিকর। তাদেরকে গ্রেফতারের ব্যাপারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ত্রাসী যেই হোক তাকে গ্রেফতার করা হবে। উল্লেখ্য, গত শনিবার রাতে শ্যামপুরে অস্ত্র উদ্ধার অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীরা ডিবির এসি রাহুল পাটোয়ারী ও সোর্স সোহেল ওরফে মৃদুলকে গুলি করে।শ্যামপুরে ডিবির এসি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রবিবার বিকেলে শ্যামপুর থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ১৭। অস্ত্র ব্যবসায়ী রনি ওরফে পেট কাটা রনি ও শান্তর নাম উল্লেখ ছাড়াও অচেনা ৩/৪ জনের বিরুদ্ধে বাদী হয়ে এই মামলা করেন ডিবির এসআই মো. সহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat