×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৮-১১
  • ৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার সাইবারজায়া শহরে সন্ত্রাসবিরোধী অভিযানে ২৯ জন বাংলাদেশের নাগরিক আটক
প্রবাস ডেস্ক: – মালয়েশিয়ার সাইবারজায়া শহরে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩১ দেশের ২৯০ জন অভিবাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে ২৯ জন বাংলাদেশের নাগরিক রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় গত বুধবার রাতে ওই অভিযান চালানো হয়। অভিযানে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সঙ্গে যোগ দেয় দেশটির রেডরাল পুলিশের সন্ত্রাসবিরোধী দল ও এডুকেশন মালয়েশিয়া গ্রোবাল সার্ভিস (ইএমজিএস)।মালয়েশিয়ায় বসবাসের জন্য বৈধ ভিসা না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও দেশটিতে অবস্থান করা ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ওই অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া পুলিশ।গ্রেপ্তার ২৯০ জনের মধ্যে রয়েছে- ইয়েমেনের ৫০ জন, পাকিস্তানের ৩২ জন, সিরিয়ার ৩২ জন, বাংলাদেশের ২৯ জন, ভারতের ২৭ জন, নেপালের ২২ জন, ফিলিস্তিনের ১৭ জন, সুদানের ১০ জন, ইন্দোনেশিয়ার সাতজন, লিবিয়ার ছয়জন, নাইজেরিয়ার ছয়জন, সৌদি আরবের পাঁচজন, শ্রীরঙ্কার পাঁচজন, ইরাকের ছয়জন, ইরানের পাঁচজন, আলজেরিয়ার চারজন, সেনেগালের চারজন, সোমালিয়ার তিনজন, ফিলিপাইনের দুজন, ঘানার দুজন, লেবাননের দুজন, মৌরিতানিয়ার দুজন, মিসরের দুজন, তাজিকিস্তানের দুজন, গিনির একজন, জর্দানের একজন, কাজাখস্তানের একজন, তিউনিশিয়ার একজন, তুর্কমেনিস্তানের একজন, আফগানিস্তানের একজনও চীনের একজন নাগরিক।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৯৮ জন শিক্ষার্থী। তারা লিমকোক উইং ইউনিভার্সিটি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি, এফটিএমএস গ্লোবাল কলেজ, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাঙের শিক্ষার্থী।কয়েকদিনের মধ্যেই মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে সাউথইস্ট এশিয়ান গেমস। এর আগেই বেশ কিছুদিন ধরে ধরপাকড় চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat