×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৩
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুদ্ধাপরাধে অভিযুক্ত ২৬১ পাকিস্তানি সেনা কর্মকর্তার অপরাধের প্রাথমিক রিপোর্ট প্রকাশ
নিজস্ব প্রতিনিধি:- যুদ্ধাপরাধে অভিযুক্ত ২৬১ পাকিস্তানি সেনা কর্মকর্তার অপরাধের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে তথ্য অনুসন্ধান কমিটি।বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে এ রিপোর্ট প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৬১ জন অভিযুক্ত যুদ্ধাপরাধীর মধ্যে জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, জেনারেল আবদুল হামিদ খান, লে. জেনারেল পীরজাদা, লে. জেননারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি, লে. জেনারেল টিক্কা খানসহ ৪৩ জন সিনিয়র পাকিস্তানি জেনারেল, মেজর জেনারেল, বিগ্রেডিয়ার, লে. কর্নেল এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাও আছেন।আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আন্দোলন করে সরকারের কাছে ২১ দফা প্রস্তাব জানিয়েছিলাম পাকিস্তানি যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তাদের বিচারের দাবিতে। ২১টি লক্ষ্য নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, পাকিস্তানি যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পেরেছি। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছিলাম, ২১ দফা দাবি বাস্তবায়নের জন্য আমরণ আন্দোলন করে যাবো। এ পর্যন্ত তার তিন দফা দাবি বাস্তবায়িত করতে পেয়েছি।তিনি আরও বলেন, আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে বাকি দাবিগুলো বাস্তবায়ন করবো। পরবর্তী পদক্ষেপে যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব বাতিল, তাদের পরিবারের সদস্যদের নাগরিকত্ব বাতিল, সম্পদ বাজেয়াপ্ত, প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ সব দাবি আদায়ে কাজ করে যাবো। এছাড়া পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ আদায়সহ পাকিস্তান যেন তাদের অপরাধ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চায় সে লক্ষ্যে বিশ্বে জনমত তৈরি করতে হবে বলে মন্তব্য করেন তিনি। এসময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat