×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৩
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান দুর্ঘটনার শিকার
নিজস্ব প্রতিনিধি:-চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নৌবাহিনীর একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর থেকে ওই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ আছে। নৌবাহিনীর ওই বিমানটির নাম ‘ড্রউন ২১৪’। দুই বছর ধরে নৌবাহিনী বিমানটি ব্যবহার করছে।শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, বিমানটি অবতরণের সময় এর চাকা রানওয়ে থেকে ছিটকে পড়ে। ওই চাকা পড়ে যায় রানওয়ের পাশে পানিতে। বিকেল ৫টা ৪৭ মিনিট থেকেই বিমানবন্দরে অন্য সব বিমানের ওঠানামা বন্ধ রাখা হয়েছে।রিয়াজুল কবির জানান, বিমানটি উদ্ধার করার জন্য কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলেই রানওয়ের কার্যক্রম চালু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat