×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৭-২২
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের হিমছড়িতে পাহাড়ধসে ঢাবি শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিনিধি:-কক্সবাজারের হিমছড়িতে ঝরনা দেখতে গিয়ে পাহাড়ধসে প্রাণ হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমরান উদ্দিন রুবেল জানান, নিহত পর্যটকের নাম রিদওয়ানুল আলম সাব্বির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পাহাড়ধসে আহত আরো দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।চিকিৎসক ইমরান জানান, আহত তিন পর্যটককে বিকেলে হাসপাতালে নিয়ে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তাঁদের মধ্যে সাব্বিরকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি দুজনের অবস্থা গুরুতর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হিমছড়িতে পাহাড়ধসে তাঁরা আহত হয়েছেন বলে জানানো হয়।বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, শনিবার বিকেলে হিমছড়ির রংধনু ঝরনায় গোসল করার সময় পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যান সাব্বির। এ ঘটনায় তাঁর দুই সহপাঠী আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat