×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৭-২২
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিকুনগুনিয়া মোকাবেলায় আমাদের সকল ধরনের প্রস্তুতি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে ভুল করেছে। ২০১৯ সালের নির্বাচনে তারা আর সেই ভুল করবেন না।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে হজ্জ্ব যাত্রীদের ই-হেলথ প্রোফাইল তৈরির কার্যক্রম ও টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।‘সহায়ক সরকার ছাড়া আগামী নির্বাচন গ্রহণ যোগ্য হবে না’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মো. নাসিম বলেন, সব কিছুতেই বিএনপির অভিযোগ করা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তারা যতই অভিযোগ করুক না কেন, আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অংশ গ্রহণ করবে।তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী জাতীয় নির্বাচনের জন্য রোড ম্যাপ ঘোষণা করেছে। তারা নিরপেক্ষভাবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে আওয়ামী লীগ ও বিএনপি সমান অধিকার পাবে। শেখ হাসিনার অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন সকল দলের অংশ গ্রহণেই হবে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকুনগুনিয়া মোকাবেলায় আমাদের সকল ধরনের প্রস্তুতি হয়েছে। আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি। প্রস্তুতি অনুযায়ী কাজ করায় ইতোমধ্যে এর প্রাদুর্ভাব কমে এসেছে।এ সময়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপ ডা. উত্তম কুমার বড়ুয়া, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat