×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-২০
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অর্থমন্ত্রীর পদত্যাগ করা উচিত : বাবলু
নিজস্ব প্রতিনিধি:- অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাবলু বলেন, অর্থমন্ত্রীর অনেক বয়স হয়েছে। এখন তার পদত্যাগ করা উচিত। আপনি বিদায় নিয়ে ১৬ কোটি মানুষকে মুক্তি দিন। ব্যাংক হিসাবে আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে বাবলু বলেন, ব্যাংক হিসাবে আবগারি শুল্ক ভুল বার্তা দিচ্ছে। অর্থমন্ত্রী ইতোমধ্যে বলেছেন, তিনি এই শুল্কের নাম পরিবর্তন করবেন। ‘আবগারি শুল্কের নাম পরিবর্তনে- কানা ছেলের নাম পদ্মলোচন রাখলেও কানা ছেলে কানাই থাকে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন হিসেবে দুই হাজার কোটি টাকা বরাদ্দ প্রস্তাবের কঠোর সমালোচনা করেন জাতীয় পার্টির এ সাংসদ। তিনি বলেন, ‘এটা কোনো নৈতিকতার মধ্যে পড়ে না। এই টাকা উনি শিক্ষা-স্বাস্থ্য বা অন্য কোনো খাতে দিতে পারতেন। কেন আপনি ২ হাজার কোটি টাকা ব্যাংকের মূলধন পুনর্গঠনে দেবেন। আগের তিন অর্থবছরেও আপনি তাদেরকে এভাবে টাকা দিয়েছেন! জনগণের ট্যাক্সের টাকা দিয়ে লুটের ঘাটতি পূরণের কোন অধিকার তার নেই। এ জন্য অর্থমন্ত্রীকে আইনের আওতায় আনতে হবে। উনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা উচিত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat