×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-২০
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আবগারি শুল্ক প্রত্যাহারসহ আইন বাতিল চেয়ে আইনি নোটিশ
নিজস্ব প্রতিনিধি:- প্রস্তাবিত বাজেটে ব্যাংকের আমানতের ওপর আবগারি শুল্ক প্রত্যাহারসহ আইন বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয় সচিব, অর্থ সচিব ও জাতীয় সংসদের স্পিকারের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া না হলে হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন এই আইনজীবী। প্রস্তাবিত বাজেটে ১ থেকে ১০ লাখ টাকা জমা হলে ৮০০ টাকা আবগারি শুল্ক কেটে নেওয়ার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। আরো বেশি টাকায় শুল্কহারও বেশি কেটে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। গত ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের বাজেটের আকার চার লাখ ২৬৬ কোটি টাকার। এবারের রাজস্ব আয়ের একটি বড় অংশ আসবে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) থেকে। যদিও এ নিয়ে ক্ষোভ রয়েছে ব্যবসায়ীদের। এ বাজেটে কার্যকর হতে যাচ্ছে নতুন ভ্যাট আইন। বহুল আলোচিত এই আইনে ভ্যাটের হার ১৫ শতাংশ নির্ধারিত হবে। বাজেটে ভ্যাট থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে ৮৭ হাজার ৮৮৭ কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল লক্ষ্যমাত্রা থেকে ১৫ হাজার ১২৩ কোটি টাকা বেশি। আগামী অর্থবছরে বাজেটের আকার চলতি বাজেটের চেয়ে প্রায় ২৬ ভাগ বেড়েছে। চলতি অর্থবছরের বাজেট তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। সংশোধিত বাজেট তিন লাখ ১৭ হাজার ১৭৮ কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে মোট জিডিপির ৫ দশমিক ৪ শতাংশ। ৪৬তম এই বাজেট পাস হবে ২৯ জুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat