×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৭
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছাগলে গাছ খেয়ে ফেলার জেরে চাচাতো ভাই নিহত
নিজস্ব প্রতিনিধি:-  ছাগলে গাছ খেয়ে ফেলার জেরে বগুড়ার কাহালুতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আমিনুর রহমান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাশিমালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুর ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চালাতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুরের সঙ্গে তাঁর আপন চাচাতো ভাই আবদুল মান্নানের (৩০) পারিবারিক বিরোধ ছিল। আজ সকালে আমিনুরের ছাগল মান্নানের গাছ খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে আমিনুরের বুকে মান্নান ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আমিনুরকে মৃত ঘোষণা করেন। কাহালু থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন মোবাইল ফোনে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। আবদুল মান্নান পলাতক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat