×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৭
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমরা বড় সুযোগ হাতছাড়া করেছি : মাশরাফি
স্পোর্টস ডেস্ক:- চ্যাম্পিয়নস ট্রফিতে বড় সুযোগ হাতছাড়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সফর শেষে আজ শনিবার সকালে দেশে ফিরে সাংবাদিকদের এই কথা বলেন মাশরাফি। সকাল পৌঁনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেটারদের বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে নেমে মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘সেমিফাইনালে উঠেছি, অবশ্যই ভালো লেগেছে। আমরা বড় সুযোগ পেয়েছিলাম, সেটা কাজে লাগাতে না পারাটা আমাদের জন্য হতাশার। টাইগার অধিনায়ক বলেন, ‘সেমিফাইনালে ওঠা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা বড় সুযোগও হাতছাড়া করেছি। তবে পরবর্তীতে আরো অনেক বড় সুযোগ আসবে, যেটা আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারব। সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারের প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমাদের বোলার ও ব্যাটসম্যানরা যদি নিজেদের কাজটা করতে পারত, তাহলে হয়তো সাফল্যটা আমরা পেতেও পারতাম। তবে হেরে আসার অভিজ্ঞতা পরবর্তী সিরিজগুলোতে কাজে দেবে বলেও মন্তব্য করেন মাশরাফি। চ্যাম্পিয়নস ট্রফির শুরুতে হিসাবটা একটু জটিল হলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলকে টপকে ‘বি’ গ্রুপ রানার্স আপ হয়েই শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিতের পর আরো বড় কিছুর স্বপ্ন দেখতে শুরু করে মাশরাফি-মুশফিকরা। কিন্তু আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ভারতের কাছে ৯ উইকেটের হার টাইগারদের শিরোপা ছোঁয়ার সেই স্বপ্নযাত্রাকে থামিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat