×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৫
  • ৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিল মালিকরা বেশি নিচ্ছেন চালের দাম
নিজস্ব প্রতিনিধি:- এবছর আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের হাওড়াঞ্চলের বোরো ধান। এর সুযোগ নিচ্ছেন উত্তরাঞ্চলের মিল মালিকরা। প্রতি ট্রাক চালে তারা স্বাভাবিকের চেয়ে দুই থেকে আড়াই লাখ টাকা বেশি নিচ্ছেন বলে জানিয়েছেন চাল আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা। চাল আড়তদার অভিযোগ করে বলেন, আগে ৩০০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) মিনিকেট চালের প্রতি ট্রাকে খরচ পড়ত ৬ লাখ ৫০ হাজার থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা। একই চাল বর্তমানে ৮ লাখ ৫০ হাজার থেকে ৮ লাখ ৬০ হাজার টাকায়। একইভাবে বেশি দাম রাখা হচ্ছে নাজিরশাইল চালেরও। আগে এ চালের ট্রাকপ্রতি দাম ছিল ৭ লাখ টাকা। বর্তমানে প্রতি ট্রাক নাজিরশাইল চাল কিনতে হচ্ছে ৮ লাখ ৭৫ হাজার থেকে ৯ লাখ টাকায়। আর ৫ লাখ ২০ হাজার টাকার বিআর-২৮ ও বিআর-২৯ চাল এখন ৭ লাখ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। চাল পাইকারি ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা আরও জানান, রাজধানী ও আশপাশের জেলায় সারা বছর উত্তরাঞ্চল থেকে চাল সরবরাহ হয়। সে তুলনায় ঢাকায় হাওড়াঞ্চলের চালের সরবরাহ অনেক কম। পুরান ঢাকার বাদামতলী এলাকার মেসার্স সুবর্ণা ট্রেডিং রাইস এজেন্সির স্বত্বাধিকারী আবু হানিফ জানান, হাওড়াঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক বিপর্যয়ের সুযোগ নিয়ে উত্তরাঞ্চলের মিলাররা ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন। তারা ট্রাকপ্রতি ২ লাখ টাকা বেশি দামে চাল বিক্রি করছেন। আর কোনো উপায় না থাকায় মিলারদের বেঁধে দেয়া এ দামেই চাল কিনতে বাধ্য হচ্ছেন ঢাকার ব্যবসায়ীরা, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। এ বছরের আকস্মিক বন্যায় শুধু হাওড় নয়, উত্তরাঞ্চলেও ফসলহানি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক লায়েক আলী। তিনি বলেন, এ বছর আকস্মিক বন্যায় শুধু হাওড়াঞ্চলই নয়, উত্তরাঞ্চলের কুড়িগ্রামসহ চারটি জেলার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সরকারি বিভিন্ন সংস্থা পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, বর্তমানে প্রতি মণ (৩৭ দশমিক ৩২ কেজি) ধান ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আগে এর দাম ছিল ৮০০ টাকা। এছাড়া অনেক কৃষক ধান বিক্রি বন্ধ রেখেছেন। এরই প্রভাব পড়েছে চালের বাজারে। বাজার স্থিতিশীল রাখতে হলে সরকারকে সরবরাহ বাড়াতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat