×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৪
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রভাসকে নিয়ে পরিচালকদের মধ্যে কাড়াকাড়ি
বিনোদন ডেস্ক:- ‘বাহুবলী’ সিনেমা দিয়ে আলোচনায় আসা প্রভাসকে নিয়ে এখন ছবির পরিচালকদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে। সবাই চান তাঁর ছবিতে দক্ষিণের এই পর্দা-কাঁপানো তারকা অভিনয় করুন। বলা তো যায় না, যদি প্রভাসের জোরেই হয়ে যায় আরও কিস্তি মাত। বিশেষ করে ‘বাহুবলী’ সিনেমার দ্বিতীয় ও শেষ সিক্যুয়েল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ভারতের চলচ্চিত্র ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেওয়ার পর এই ছবির মূল অভিনেতা প্রভাসের জনপ্রিয়তাও যেন আকাশ ছুঁয়েছে। তো এখন সুযোগ বুঝে তিনিও নিজের দাম বাড়িয়ে দিয়েছেন। তবে এতটাই বাড়িয়েছেন, যা বলিউডের ‘খানদের’ পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি। বলিউডে জোরালো গুঞ্জন, জনপ্রিয় নির্মাতা করণ জোহর প্রভাসকে নিয়ে একটি ছবি বানাতে চান। আবার ‘গোলমাল’ সিরিজ খ্যাত নির্মাতা রোহিত শেঠিও এই তারকাকে তাঁর পরবর্তী অ্যাকশন সিনেমায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু সে গুড়ে বালি। কারণ, প্রভাস প্রতিটি সিনেমার সাইনিং মানিই হাঁকিয়েছেন ৮০ কোটি রুপি! কথাটি যদি সত্যি হয়, তাহলে বলতে হবে, এটা একটু বাড়াবাড়ি বটে! যেখানে রোহিতের সেই ছবির আরেক অভিনেতা হার্টথ্রুব সালমান খানও একটি ছবির জন্য এত পারিশ্রমিক দাবি করেন না। কিন্তু সময় এখন আসলেই ভালো যাচ্ছে প্রভাসের। তাই তাঁকে ছবিতে নিতে চাইলে একটু বেশি টাকা তো প্রযোজকদের গুনতেই হবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat