×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-১১
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস
নিজস্ব প্রতিনিধি:- ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনার কারামুক্তির মধ্য দিয়ে দেশের অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছিল। তিনি মুক্ত না হলে দেশে আজ যে গণতান্ত্রিক ব্যবস্থা চলমান তা কখনোই ফিরে আসতো না বলে সরকারি দলের সংসদ সদস্যরা মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে আলোচনায় অংশ নিয়ে তারা একথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম পয়েন্ট অব অর্ডারে আলোচনার সূত্রপাত করলে এ বিষয়ে অনির্ধারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সরকারি দলের সদস্য আব্দুল মতিন খসরু, পঙ্কজ নাথ, ফজিলাতুন নেসা বাপ্পী, সাবিনা আক্তার তুহিন, বেগম নুরজাহান বেগম ও উম্মে রাজিয়া কাজল বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্য দিয়ে ওয়ান ইলেভেনের ‘অগণতান্ত্রিক সরকার’ মূলত বাংলাদেশকে কারারুদ্ধ করতে চেয়েছিল। সংসদ সদস্যরা বলেন, দুর্নীতিতে আপাদমস্তক নিমজ্জিত বেগম খালেদা জিয়াকে তখন গ্রেফতার না করে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। তার ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। এমনকি ওই সময় স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাঁকে হত্যার ষড়যন্ত্রও করা হয়। এ সময় সংসদ সদস্যরা ব্রিটেনের নির্বাচনে বিজয়ী টিউলিপ রেজওয়ান সিদ্দিক, রুশনারা আলী ও রুপা হকের বিজয়ে অভিনন্দন জানান। ওয়ান ইলেভেনের অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা গ্রেফতার হন। কারাগারে থাকাকালে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোর দাবি ওঠে। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও দেশবাসীর আন্দোলন এবং আপোষহীন মনোভাবের কারণে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat