×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-১১
  • ৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকা কে ব্যাটিংয়ে আমন্ত্রণ বিরাট কোহলির
স্পোর্টস ডেস্ক:- রোমাঞ্চে ভরপুর হয়ে উঠেছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। বাংলাদেশের সঙ্গে পাল্লা না দিতে পেরে ইতিমধ্যে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিধর দল বিদায় নিয়েছে। এদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে নিজেদের অস্তিত্ব বিপন্ন করে ফেলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। উভয় দল একটি ম্যাচে হেরে যাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির এই আসর থেকে বিরাট কোহলি নয়ত এবি ডি ভিলিয়ার্সের দলের বিদায় নিশ্চিত। এই দুটি ক্রিকেট পরাশক্তির একদলের বিদায় মঞ্চস্থ হবে আজ। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন বিরাট কোহলি। যার অর্থ হচ্ছে, প্রথমে ব্যাটিং করবে ডি ভিলিয়ার্সের দল। ভারতের স্কোয়াডে একটি পরিবর্তন এসেছে। দলে ফেরান হয়েছে তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। একাদশের বাইরে চলে গেলেন উমেশ যাদব। আর ওয়েইন পারনেলের বদলে ফিলুকায়েকে দলে নিয়েছেন ডি ভিলিয়ার্স। জয় দিয়েই টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা ও আসরের  বর্তমান চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তানকে ১২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল কোহলিরা। অপরদিকেব ‘দূর্বল’ শ্রীলঙ্কাকে ৯৬ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপরই হেরে যায় দল দুটি। কোহলি-ধোনিদের ৭ উইকেটে হারায় ম্যাথিউসের শ্রীলঙ্কা। আর বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে ১৯ রানে হারে প্রোটিয়ারা। দুই ম্যাচ শেষে তাই চারটি দলেরই সংগ্রহ দুই পয়েন্ট করে। আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার লড়াই যে দল জিতবে তারা উঠে যাবে সেমিফাইনালে। ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, ও জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ : হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, মরনে মরকেল ও ইমরান তাহির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat