×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৯
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমুদ্রে প্লাস্টিক দূষণ বন্ধের প্রতিশ্রুতি এশীয় দেশগুলোর
নিজস্ব প্রতিনিধি: – সমুদ্রে প্লাস্টিক দূষণের জন্য দায়ী প্রধান কয়েকটি দেশ প্রতিশ্রুতি দিয়েছে তারা তাদের কর্মকাণ্ড পরিবর্তন করবে। জাতিসংঘের সমুদ্র সম্মেলনে চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের প্রতিনিধিরা বলেছেন, তারা সমুদ্র থেকে প্লাস্টিক দূরে রাখার জন্য কাজ করবেন। এদিকে সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ বলেছে, সমুদ্রে অব্যাহত দূষণ রোধে উন্নত দেশগুলোকে জোরালো পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘ সদর দপ্তরে ওশান কনফারেন্সের সাধারণ সভায় এলডিসি গ্রুপের পক্ষে বক্তব্য প্রদানকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো. খুরশিদ আলম এ আহ্বান জানান।তিনি বলেন, দারিদ্র্য বিমোচন, সমৃদ্ধি ও উন্নয়ন এবং সর্বোপরি জীবনের জন্য দূষণমুক্ত মহাসাগরের কোনো বিকল্প নেই। আমাদের সমুদ্র, মহাসমুদ্র ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং এর টেকসই ব্যবহারের বিষয়গুলো শুধু কথার মধ্যে না রেখে একে কাজে পরিণত করতে হবে। এ পরিপ্রেক্ষিতে তিনি সমুদ্র দূষণ মোকাবিলায় সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বিজ্ঞানের ব্যবহার, যথাযথ আর্থিক নীতি প্রণয়ন, নেতিবাচক মত্স্য ভর্তুকি বন্ধ এবং অবৈধ মাছ ধরার প্রতি নিষেধাজ্ঞাসহ ৭টি সুনির্দিষ্ট বিষয় তার বক্তব্যে উল্লেখ করেন।ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়, ৫ জুন শুরু হওয়া সপ্তাহব্যাপী এই ওশান কনফারেন্সে ১৪ জন সরকার ও রাষ্ট্রপ্রধানসহ জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। আজ শুক্রবার ‘কল-ফর-অ্যাকশন’ গ্রহণের মাধ্যমে এ সম্মেলন শেষ হবে।জাতিসংঘের পরিবেশ বিষয়ক পরিচালক এরিক সলহাইম  বলেন, উত্সাহী হওয়ার মতো বেশ কিছু বিষয় এসেছে এবং অংশগ্রহণকারী দেশগুলো সমুদ্রকে অনেক বেশি গুরুত্বের সঙ্গে নিচ্ছে। যদিও আমাদের অনেক দূর যেতে হবে। কারণ সমস্যাও অনেক বিশাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat