×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৮
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘বস ২’ ছবির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
বিনোদন ডেস্ক:- বস ২ ছবিতে জিৎ ও নুসরাত ফারিয়াআগামী ঈদুল ফিতরে দেশজুড়ে যৌথ প্রযোজনার ছবি বস ২ মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু সেন্সর ছাড়পত্র পাওয়ার আগেই ছবির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ছবির একটি গান নিয়ে জটিলতা কাটতে না কাটতেই সেন্সর বোর্ডের প্রাথমিক প্রিভিউ কমিটির বিবেচনায় কিছু অনিয়ম ধরা পড়েছে। তাঁরা জানিয়েছেন, অভিনয়শিল্পী নির্বাচনের বেলায় যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি ছবিতে। প্রিভিউ করার পর এ তথ্য জানান কমিটির প্রধান বিএফডিসির (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা) ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ। বাংলাদেশের যৌথ প্রযোজনার নীতিমালায় আছে, ছবি নির্মাণে সবকিছুতেই দুদেশের অর্ধেক অর্ধেক অংশগ্রহণ থাকতে হবে। কিন্তু বস ২ ছবিতে অন্য সব ক্ষেত্রে দুদেশের সমান অংশগ্রহণ থাকলেও অভিনয়শিল্পী নির্বাচনের বেলায় নীতিমালা মানা হয়নি। তপন কুমার ঘোষ বলেন, ‘বস ২ ছবিতে বাংলাদেশ থেকে নুসরাত ফারিয়া, অমিত হাসান ছাড়া তেমন কেউ নেই। বেশির ভাগ শিল্পীই ভারতের। আমার কাছে মনে হয়েছে, অভিনয়শিল্পীদের বেলায় এখানে যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি। এখন এর সমাধান কী হবে? জানতে চাইলে কমিটির এই প্রধান বলেন, ‘আমরা প্রাথমিক প্রিভিউ করে যা পেয়েছি, সঠিক তথ্য নোট করে তথ্য মন্ত্রণালয়ের বরাবর পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। সেখানে চূড়ান্ত সেন্সর হবে ছবিটির। এরপর মন্ত্রণালয়ই সিদ্ধান্ত দেবে। এদিকে যৌথ প্রযোজনার নীতিমালা মেনেই ছবিটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন ছবির বাংলাদেশ অংশের প্রযোজক ও পরিচালক আবদুল আজিজ। তিনি বলেছেন, ‘ছবিতে দুই দেশের অভিনয়শিল্পী সমান সমানই আছে। বাংলাদেশের অনেক নতুন শিল্পী এখানে কাজ করেছেন, প্রিভিউ বোর্ডের সদস্যরা হয়তো তাঁদের চিনতে পারেননি। বস ২ ছবিটি ভারতের অংশ থেকে প্রযোজনা করেছে জিৎ এন্টারটেইনমেন্ট লিমিটেড। ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী ও নুসরাত ফারিয়া। উল্লেখ্য, কয়েক দিন আগে নবাব বস ২ ছবি দুটি যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গ করেছে কি না, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের জন্য চলচ্চিত্র ঐক্যজোট প্রাথমিক প্রিভিউ বোর্ড বরাবর চিঠি দেয়। তখন থেকেই বস ২ ছবিটি নিয়ে শুরু হয় বিতর্ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat