×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৬
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০১৮ সাল হবে জনগণের বছর : খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি:- দেশ থেকে অত্যাচার ও অত্যাচারী বিদায় নেবে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ২০১৮ সাল হবে জনগণের বছর।আজ মঙ্গলবার রাজধানীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ইফতার মাহফিলে এই মন্তব্য করেন খালেদা জিয়া। রাজনীতিকদের সম্মানে মঙ্গলবার ইফতারের আয়োজন করে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এলডিপি। ইফতারের আগে দেওয়া বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরে সরকারের সমালোচনা করেন। প্রতিনিয়ত গুম-খুন চলছে। আর মেয়েদের, নারী নির্যাতন এত বেড়ে গেছে সারা বাংলাদেশে, মহিলারা কেউ আজকে নিরাপদ নয়। কী ঘরে, কী বাইরে, শিশুরা পর্যন্ত নিরাপদ নয়’, বলেন খালেদা জিয়া।‘ইনশাল্লাহ ২০১৮ সাল হবে জনগণের বছর, আমরা বিশ্বাস করি। ২০১৮ সাল দেশের জনগণের মানুষের, জনগণের বছর হবে এবং দেশ থেকে সব জুলুম-অত্যাচার, অত্যাচারী বিদায় নেবে’, যোগ করেন বিএনপির চেয়ারপারসন। সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে বলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাচ্ছে না বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat