×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৪
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৬ জন আহত
নিজস্ব প্রতিনিধি:- ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। রোববার ভোররাত আড়াইটার দিকে গৌরনদী উপজেলার বেঁজগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-  ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মৃত আদম আলী শেখের ছেলে মো. জেহের আলী শেখ (৪০), একই উপজেলার মির্জাপুর গ্রামের নুরুল ইসলাম ওরফে নুরু হোসেন (৪২)। এছাড়া আহতরা হলেন- ঝিনাইদাহ জেলার শৈলকূপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলী খান (৩৫), অরুন মিয়া (৩০), আব্দুল আজিজ শেখ (৩৩), মো. জহির (৩৫),  একই উপজেলার চুটলিয়া গ্রামের মো. মাসুদ  বিশ্বাস (২৬), একই উপজেলার খন্ডক গ্রামের মতলেব মন্ডল (৪০) । হতাহতরা সবাই শৈলকুপা উপজেলার গরুর ব্যাপারী। গুরুতর আহত ৬ গরুর ব্যাপারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে সোয়া এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার এস.আই অশোক চন্দ্র তালুকদার ও গৌরনদী ফায়ার ষ্টেশনের সাব-অফিসার আবুল হোসেন নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে পটুয়াখালীগামী বিদ্যুতের খুটি বোঝাই ট্রাক গৌরনদী উপজেলার বেঁজগাতি এলাকা অতিক্রমকালে একটি চাক্কা পাংচার হয়। ওই ট্রাকটি মহাসড়কের একাংশে পার্কিং করে ট্রাকের চাক্কা বদল করছিলো। ঝিনাইদাহ জেলার শৈলকুপা  উপজেলা থেকে ১০-১২ জন গরুর ব্যাপারী একটি ট্রাক যোগে গরু কেনার জন্য বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গরুর হাটে যাচ্ছিল। গরুর ব্যাপারীদের বহনকারী ট্রাকটি শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বেঁজগাতি এলাকা বেপরোয়া গতিতে অতিক্রম করছিলো। এ সময়  গরুর ব্যাপারীদের বহনকারী ট্রাকটি পার্কিং করা বিদ্যুতের খুটি বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে গরুর ব্যাপারীদের বহনকারী ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে বিদ্যুতের খুঁটি ঢুকে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের ফায়ারকর্মীরা ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত গরুর ব্যাপারীদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাইড্রোলিক স্পেডার ও হাইড্রোলিক লক কাটার দিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা করে ট্রাকের বডি কেটে গরুর ব্যাপারী মো. জেহের আলী শেখ (৪০), নুরুল ইসলাম ওরফে নুরু হোসেন (৪২) এর লাশ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে রাস্তার পাশে নেয়া হলে রোববার ভোররাত পৌণে ৪টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat