×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-৩১
  • ৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড়ে আটকে পড়াদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে ভারতের নৌবাহিনী
নিজস্ব প্রতিনিধি:-  ঘূর্ণিঝড় মোরা’র ফলে বঙ্গোপসাগরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ভারতের নৌবাহিনী যৌথভাবে কাজ করছে। বুধবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামের দক্ষিণ উপকূল থেকে বঙ্গোপসাগরে ৯০ নটিক্যাল মাইল দুরুত্বে গভীর সমুদ্রে চলাচলকারী নৌযান আইএসএস সুমিত্রা বাংলাদেশ নৌবাহিনীর সাথে কাজ করছে।ইতোমধ্যে তারা ১০জনকে উদ্ধার করেছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই অনুসন্ধান এবং উদ্ধার তৎপরতা শেষ হলে বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্বে বুঝিয়ে দিয়ে আইএসএস সুমিত্রা ত্রাণ পৌঁছে দিতে চট্টগ্রাম বন্দরের দিকে রওয়ানা হবে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর ২টি পরিবহন বিমান ও ২টি হেলিকপ্টার ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থদের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। আরো ৫ টি হেলিকপ্টার চট্টগ্রাম বিমান ঘাটিতে প্রস্তুত রয়েছে বলেও আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat