×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৮
  • ১১২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওই ভবন থেকেই অতীতে আওয়ামী লীগ সভাপতিকে হত্যার ষড়যন্ত্রসহ নানা পরিকল্পনা করা হয়েছিল : ওবায়দুল কাদের
 নিজস্ব প্রতিনিধি: –দলীয় কার্যালয়ে তল্লাশির ব্যাপারে বিএনপিকে কম কথা বলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেছেন, ওই ভবন থেকেই অতীতে আওয়ামী লীগ সভাপতিকে হত্যার ষড়যন্ত্রসহ নানা পরিকল্পনা করা হয়েছিল। সেগুলো এখন খুঁচিয়ে না তোলাই হবে বিএনপির জন্য মঙ্গলজনক।আজ রোববার দুপুরে ঢাকার সাভারের হেমায়েতপুরে সংবাদিকদের কাছে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে নিজ মন্ত্রণালয়ের প্রস্তুতি পরিদর্শনে দুপুরে সাভারের হেমায়েতপুরে যান সেতুমন্ত্রী।ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামানার মতো এখন আর হাওয়া ভবন নয়, শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচিত শক্তিশালী সরকার দেশ পরিচালনা করছে। সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়া নানা অজুহাতে বিচার ব্যবস্থাকে এড়িয়ে চলতে চাইছেন। এখন আদালত ও বিচার ব্যবস্থা স্বাধীন বলেই কেবল খালেদা জিয়াই নয়, আওয়ামী লীগের অনেক নেতা ও এমপি পুরোনো মামলায় সাজাপ্রাপ্ত হচ্ছেন।এ সময় কয়লা খনি দুর্নীতি মামলা নিয়ে খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজে উচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান মন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘এর মধ্যে তারা (বিএনপি) ভিশনের চমক দেখাতে শুরু করেছে। এখন নেতারা ঢাকার বাইরে গেলেই নিজেরা মারামারি করছে, দেখাতে শুরু করেছে ভিশনের চমক।’ওবায়দুল কাদের জানান, ২০১৩ সালে বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় ঢাকায় বাসে আগুন দিয়ে ১১ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ নিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মইদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল আলম সমর, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat