×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৭
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিল্লি ও মুম্বাই শহরে সতর্কতা, ২১ জঙ্গি প্রবেশ
আন্তর্জাতিক ডেস্ক:- জঙ্গি হামলার আশঙ্কায় ভারতের দিল্লি ও মুম্বাই শহরে সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সীমান্ত পেরিয়ে দেশটিতে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার ২০-২১ জন জঙ্গি প্রবেশ করেছে। তারপর তাঁরা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। জঙ্গিরা পাকিস্তানের গোয়েন্দাদের হাতে প্রশিক্ষিত। এ ছাড়া হামলা হতে পারে পাঞ্জাব ও রাজস্থান রাজ্যের সীমান্তবর্তী এলাকায়ও। সন্দেহভাজন জঙ্গিরা জনবহুল এলাকায় আত্মঘাতী হামলা চালাতে পারে। হামলার মধ্য দিয়ে গণমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করাই জঙ্গিদের লক্ষ্য বলে ধারণা করছেন ভারতের গোয়েন্দারা। এদিকে হামলার আশঙ্কায় সতর্কতা জারি করার পর থেকে দিল্লির রেলস্টেশন, বিমানবন্দর, হোটেল, স্টেডিয়াম ও ধর্মীয় স্থানসহ জনবহুল একালায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই ধরনের হামলার বিষয়ে ভারতকে সতর্ক করেছিল। এতে বলা হয়, ইসলামাবাদ সন্ত্রাসবাস দমনে ব্যর্থ হয়েছে। আর ওই ব্যর্থতার জের ধরে ভারতে হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat