×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৬
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাজাতের বাণী নিয়ে আগামী রোববার থেকে শুরু, সিয়াম সাধনার মাস রমজান
  নিউজ ডেস্ক:-বাংলাদেশের আকাশে শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই নাজাতের বাণী নিয়ে আগামী রোববার থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান। শনিবার দিবাগত রাতে সেহেরি খেতে হবে। শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, শুক্রবার রমজানের চাঁদ দেখা যায়নি। শনিবার শেষ হবে পবিত্র শাবান মাস। আগামী ২২ জুন বৃহস্পতিবার ২৬ রমজান দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর। ২৩ জুন পালিত হবে পবিত্র জুমাতুল বিদা। ধর্মমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো. আবদুল জলিল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat