×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৬
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সালমানের নিজের ভাই সোহেলের মৃত্যু
বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান হয়ত এখানেই অনন্য! দুর্দান্ত অ্যাকশনে যেমন মানানসই, তেমনি আবেগঘন অভিনয় করে দর্শকের চোখে জল আনা কিংবা বোকা-সোকা ভঙ্গিমায় দর্শকের মুখে হাসি ফুটিয়ে তোলা, সব কিছুতেই তিনি দক্ষ। তার নতুন ছবি ‘টিউবলাইট’-এর ট্রেলারে এই বিষয়গুলো আবারও প্রমাণ করলেন সালমান খান। বৃহস্পতিবার (২৫ মে) মুক্তি পেয়েছে সালমান অভিনীত ছবি ‘টিউবলাইট’-এর ট্রেলার। এ ছবিতে তাকে বোকা এবং বেশ আবেগপ্রবণ চরিত্রে দেখা যাবে।এদিকে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানেও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সালমান। কারণ ছবিটি তৈরি হয়েছে ১৯৬২ সালের ইন্দো-চিন যুদ্ধের পটভূমিতে।সালমান খান ট্রেলারে যুদ্ধক্ষেত্রে যেতে দেখা যাচ্ছে সালমানের নিজের ভাই সোহেল খানকে, যিনি ছবিতে অভিনেতার অনস্ক্রিন ভাইয়ের চরিত্রে রয়েছেন। কিন্তু দুঃখের বিষয় ছবিতে মৃত্যু হয় সোহেলের, এবং বেশ কিছু দৃশ্যে সেই যন্ত্রণা সালমানকে ফুটিয়ে তুলতে হয়েছে অভিনয় দিয়ে। কার্যত সেই অভিনয় সালমানকে ভেতর থেকে কোথাও নাড়া দিয়েছে। তাই হয়তো ছবিটির ডাবিংয়ের সময়ও একজন পেশাদার অভিনেতা হয়েও কেঁদে ফেলেছিলেন তিনি।এছাড়া ছবির ট্রেলারে দেখা গেছে প্রয়াত অভিনেতা ওম পুরীকে, যেটাও ভাইজানের কাছে মারাত্মক বেদনাদায়ক। কারণ একজন মানুষ ঘণ্টাখানেক আগে তাঁদের সঙ্গে শুটিং করে গিয়েছেন, তিনিই ঘণ্টাখানেক বাদে শুধুমাত্র একটি নশ্বর দেহ হয়ে গেছেন, সেটাও কোথায় যেন ধাক্কা দিয়েছে সালমানকে।ছবির ট্রেলারে সালমান সদ্য প্রয়াত বিনোদ খন্না এবং তাঁর অনস্ক্রিন মা রিমা লাগুকেও শ্রদ্ধা জানিয়েছেন।তবে ‘টিউবলাইট’ ট্রেলারে দেখা গেছে আরেকটি চমক। সেটি হলো ট্রেলারের একটি দৃশ্যে দেখা গেছে বলিউড বাদশা শাহরুখ খানকেও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat