×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৩
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পবিত্র উমরাহ্ পালন সম্পন্ন
মোঃ মিজানুর রহমান, সৌদি আরব প্রতিনিধি:– প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পবিত্র উমরাহ্ পালন করেছেন। তিনি বর্তমানে সৌদি আরবে চারদিনের সরকারি সফরে রয়েছেন।
শেখ হাসিনা প্রথমে পবিত্র কাবা শরীফের চার পাশে তোয়াফ করেন এবং পরে সাফা ও মারওয়ায় হাঁটেন ও দৌড়ান। তিনি দেশবাসী ও সমগ্র মুসলিম বিশ্বের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীও উমরাহ্ পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মদীনা নগরীতে মসজিদে নববী’তে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত শেষে জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের রাজধানী রিয়াদে রবিবার অনুষ্ঠিত প্রথম আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদের আমন্ত্রণে ২১ মে সৌদি আরবে যান।
 আজ মঙ্গলবার বিকেলে দেশের উদ্দেশ্যে তাঁর মক্কা ত্যাগ করার কথা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat