×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-২১
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পকে ‘সাহায্য’ করায় দুঃখিত টুইটারের সহ-প্রতিষ্ঠাতা
তথ্য ও প্রযুক্তি ডেস্ক:- জনপ্রিয় সামাজিক মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামস বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করার পেছনে তার সামাজিক মাধ্যমের কোনো ভূমিকা থেকে থাকলে তার জন্য তিনি খুবই দুঃখিত। ক্ষমা প্রার্থনার মতো করে দেয়া এই বক্তব্য উইলিয়ামস দিয়েছেন নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে। তার ধারণা, ট্রাম্পকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে একটা রাজনৈতিক দানব তৈরি করতে সম্ভবত টুইটার সাহায্য করেছে। এই অনুশোচনা থেকেই উইলিয়ামস এমন কথা বলেছেন।গত মার্চেই ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার মনে হয় টুইটার না থাকলে আমি আজ এখানে থাকতাম না, কেননা আমি যে গণমাধ্যম পেয়েছি তা খুবই ভুয়া, খুবই অসৎ।’নিউ ইয়র্ক টাইমস জানায়, ইভান উইলিয়ামস সম্প্রতিই ট্রাম্পের এই উক্তি সম্পর্কে শুনেছেন। তারপর কিছুটা সময় নিয়েছেন বিষয়টা হজম করতে। এরপর তিনি মন্তব্য করেন: ‘এটা খুবই খারাপ হয়ে গেল, টুইটারের ভূমিকা থাকার বিষয়টা। যদি সত্যিই এমনটা হয়ে থাকে যে, টুইটারের সাহায্য না থাকলে তিনি (ট্রাম্প) প্রেসিডেন্ট হতে পারতেন না, তাহলে হ্যাঁ, আমি দুঃখিত।’ উইলিয়ামসের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে টাইমস মন্তব্য চাইলেও কিছু বলতে অস্বীকৃতি জানায় হোয়াইট হাউজ। ডোনাল্ড ট্রাম্প বহু আগে থেকেই টুইটারে নিয়মিত। প্রেসিডেন্ট হওয়ার পরও অন্যান্য প্রেসিডেন্টদের তুলনায় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিমাত্রায় সক্রিয় তিনি। বিষয়টি বরাবরই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এমনকি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে ট্রাম্পের সহযোগীরা মিলে একটি ছোটখাটো আলোচনাসভাও করেছিলেন, যার উদ্দেশ্য ছিল ট্রাম্পকে বোঝানো – তার টুইটগুলো থেকে রাজনৈতিক এবং আইনি জটিলতার সৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat