×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-২০
  • ৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের সদস্য পদ স্থগিত
বিনোদন ডেস্ক:-ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতির সদস্য পদ নিয়েছিলেন ভবিষ্যতে ছবি পরিচালনা করবেন বলে। তবে সম্প্রতি এই সদস্য পদ স্থগিত করেছে সমিতি। গতকাল সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এফডিসির জহির রায়হান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভা। সমিতির সভাপতি এস আই ফারুক বলেন, ‘আমাদের সমিতির সদস্যপদের জন্য শাবনূর লিখিতভাবে অনুরোধ করলে, আমরা তাঁকে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সহকারী পরিচালক সমিতির সদস্য পদ দেই। কিন্তু পদ পাওয়ার পর তিনি আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি। তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমরা ওনার সদস্য পদ স্থগিত রেখেছি।’ফারুক আরো বলেন, ‘আমাদের সমিতিতে অভিনেতা অমিত হাসান আছেন। তিনি সবগুলো কার্যক্রমে অংশ নেন। ওমর সানির ছেলে ফারদিনও সমিতির সদস্য, তিনি দেশের বাইরে থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। যে কারণে শাবনূর দেশের বাইরে থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে আমরা আশা করেছিলাম।’সদস্য পদের ওপর থেকে কীভাবে স্থগিতাদেশ উঠবে জানতে চাইলে ফারুক বলেন, ‘আসলে তিনি চলচ্চিত্রের জন্য অনেক কিছু করেছেন, যে কারণে ওনার প্রতি সম্মান দেখিয়ে আমরা সদস্য পদ বাতিল করিনি। এখন তিনি দেশে ফেরার পর যদি আমাদের কাছে লিখিতভাবে জানান যে তিনি কেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি এবং আমাদের সমিতির মাসিক চাঁদা পরিশোধ করেন, তাহলে আমরা আবার কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে ওনার বিষয়টি বিবেচনা করব।’বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর। আগামী মাসে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat