×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-২০
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এখন সৌদি আরবে
মোঃ মিজানুর রহমান, সৌদি আরবপ্রতিনিধি: -  প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এখন সৌদি আরবে। জানুয়ারীতে প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তার প্রথম আন্তঃজাতিক সফর।শনিবার ট্রাম্পকে বহনকারী বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ রিয়াদে পৌঁছানোর পর তাকে লালগালিচা সম্বর্ধনা দেওয়ার দৃশ্য সৌদি ও আরব সংবাদ চ্যানেগুলো সম্প্রচার করেছে।
মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব।মার্কিন প্রেসিডেন্টের এ সফরে দুপক্ষের মধ্যে বেশ কিছু রাজনৈতিক ও বাণিজ্যিক চুক্তির নিষ্পত্তি হতে পারে এবং সফরটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ‍বিরুদ্ধে যৌথ লড়াইকে আরো বেগবান করতে পারে বলে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি আরব। অপরদিকে এ সফরের ফলে দেশে ট্রাম্পকে ঘিরে গজিয়ে ওঠা নানা বিতর্ক থেকে সবার নজর আপাতত তার বৈদেশিক নীতির ওপর গিয়ে পড়বে বলে আশা করছে হোয়াইট হাউজ। ট্রাম্পের পূর্বসুরী ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামাকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের প্রতি নমনীয় মনোভাব ও ওয়াশিংটন-রিয়াদ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে শীতল মনোভাব পোষণ করতে দেখে ক্ষুব্ধ ছিল সৌদি আরব। তাই রিপাবলিকান ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় উৎসাহিত হয়ে উঠেছে দেশটি।  সৌদি আরব থেকে মধ্যপ্রাচ্যের অপর দেশ যুক্তরাষ্ট্রের অন্যতম সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের যাবেন ট্রাম্প। ইসরায়েল থেকে ইউরোপের ইতালি ও বেলজিয়ামে যাবেন। এই সফরে পরপর আরব, ইসরায়েল ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।এ সফরে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোসহ বিভিন্ন ধর্মের মানুষের মাঝে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চান তিনি। শুক্রবার বিকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ানে’ চেপে সৌদি আরবের পথে দেশ ছেড়েছিলেন তিনি। কূটনৈতিক অভিজ্ঞতা বিহীন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সফরটিকে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ট্রাম্প তার গুরুত্বপূর্ণ এ প্রথম বৈদেশিক সফর কোনও বিপর্যয় ছাড়া উতরে যেতে পারলে এটি তার সফলতা বলেই গণ্য হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat