×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৮
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাটহাজারীতে বাড়ির সামনে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
রুপন দত্ত.চট্টগ্রাম প্রতিনিধি:-, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লোকমান (৩৭) কে বুধবার রাত ১ টার দিকে তার নিজ বাড়ি পাইপের গোরা উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লোকমান হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ইউপি মেম্বার ছিলেন।হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর সিটিজি টাইমসকে ঘটনার সতত্যা নিশ্চত করেন ।তিনি জানান, ইউপি মেম্বার লোকমান রাতে একটি মিলাদ মাহফিল থেকে নিজ বাড়ীতে ফেরার পথে বাড়ী থেকে দুইশ গজের মধ্যে তাকে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করেছে। পুলিশ তার উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে আলামত সংগ্রহ এবং তদন্ত চলছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, হাটহাজারী থেকে সন্ত্রাসী হামলায় আহত একজন ইউপি মেম্বারকে হাসপাতালে আনার পর রাত আড়াইটার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা তার বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat