×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৮
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাওর অঞ্চলগুলোতে আবাসিক স্কুল নির্মাণ করে দেবে সরকার : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- পাহাড়ি জনপদের পাশাপাশি হাওর অঞ্চলগুলোতে আবাসিক স্কুল নির্মাণের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওর এবং পাহাড়ি অঞ্চলে ছেলেমেয়েদের যাতায়াতে সমস্যা হয়। এই সমস্যা লাঘবে আবাসিক স্কুল নির্মাণ করে দেবে সরকার। আমরা সেই দিকে লক্ষ্য রেখে পদক্ষেপ নিচ্ছি। বৃহস্পতিবার সকালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় হাওরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে সরকার ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এখন আর বাবা-মাকে পয়সা খরচ করে ছেলেমেয়েদের বই কিনে দিতে হয় না। বই কেনার দায়িত্ব আমরা নিয়েছি। প্রতি বছরের মতো এবছরও আমরা বই বিতরণ করেছি। স্কুলে স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিয়েছি। তিনি বলেন, কতজন মানুষ গৃহহারা, ভূমিহীন- তাদের প্রত্যেককে বিনা পয়সায় ঘর করে দেয়া হবে। সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় তারা ঘর পাবেন। এই জন্য ঘর তুলে দেবো কারণ আওয়ামী লীগ এখন ক্ষমতায়। এই আওয়ামী লীগই দেশ স্বাধীন করেছে, আমাদের একটাই লক্ষ্য, একটি মানুষও গৃহহারা থাকবে না। আমরা সেই ব্যবস্থাই করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat