×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৭
  • ৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে ‘জঙ্গি আস্তানা’য় রাতের বিরতির পর সকাল থেকে ফের অভিযান শুরু
নিজস্ব প্রতিনিধি: – ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে ‘জঙ্গি আস্তানা’য় রাতের বিরতির পর সকাল থেকে ফের অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। সেখানে সকাল ১০টার দিকে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ গণমাধ্যমকে জানান, আজকের অভিযানে র‍্যাবের কমান্ডোরা রয়েছেন। এখন পর্যন্ত নতুন করে কিছু পাওয়া যায়নি। গতকালকে পাওয়া দুটি সুইসাইডাল ভেস্ট নিষ্ক্রিয়করণের কাজ চলছে। অভিযান শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। ঘটনাস্থলে আরো উপস্থিত আছেন র‍্যাবের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার রফিকুল ইসলাম, র‍্যাব ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল সন্ধ্যা ৬টার পর অভিযান স্থগিত করা হয়। রাতে সেখানে শক্তি বৃদ্ধি করে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল থেকে ওই এলাকায় জারি করা ১৪৪ ধারা এখনো বহাল আছে। বাড়ি দুটির আশপাশে কাউকে ভিড়তে দেওয়া হচ্ছে না। গতকাল মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গা গ্রামের দুটি বাড়ি ঘিরে রাখে র‍্যাব। ধারণা করা হচ্ছিল, এ দুটি বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে। পরে একটি বাড়ির বাঁশবাগান থেকে দুটি সুইসাইডাল ভেস্ট (বোমাসহ কোমরে বাঁধার জন্য বেল্ট) উদ্ধারের কথা জানায় র‍্যাব। চুয়াডাঙ্গা গ্রামের এ দুটি বাড়ির মালিক সেলিম ও তাঁর চাচাতো ভাই প্রান্ত। এ দুজনকেই সন্দেহ পুলিশের। সেলিম চুয়াডাঙ্গায় নিহত ‘জঙ্গি’ তুহিনের ভাই। র‍্যাবের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ঝিনাইদহে জঙ্গি আবদুল্লাহ ও তুহিন নিহত হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী এ বাড়ি দুটির ওপর নজর রাখছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat