×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৫
  • ৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পশ্চিমা বিশ্বের ওপর হামলা চালাতে জঙ্গিদের ভিডিও প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক: – পশ্চিমা বিশ্বের ওপর হামলা চালাতে জঙ্গিদের উদ্দেশে প্ররোচনামূলক ভিডিও প্রকাশ করেছে সাবেক আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা-বিন লাদেন। রবিবার ভিডিওটি প্রকাশ করা হয়। আরবি ভাষায় প্রকাশিত ভিডিওটিতে রয়েছে ইংরাজি সাব-টাইটেল। ১০ মিনিটের ওই ভিডিওতে হামজা তার অনুসারীদের উদ্দেশে বলে, ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে আত্মঘাতী হামলা চালিয়ে পাশ্চাত্য দেশগুলোর বুকে হৃদকম্পন তৈরি করতে হবে। হামজা যখন কথা বলছিলেন তখন পাশ্চাত্যের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার বেশ কিছু ছবি ভেসে ওঠে। এদিকে, সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক সাবেক কর্মকর্তা দাবি করেন, বাবার হাতে তৈরি জঙ্গিগোষ্ঠীকে এগিয়ে নিতে এবং পিতৃহত্যার প্রতিশোধ নিতে নিজেকে তৈরি করছেন হামজা। নাইন-ইলেভেনের পর আল-কায়েদা নিয়ে তদন্তের মুখ্য দায়িত্বে ছিলেন এফবিআইয়ের সাবেক এই কর্মকর্তা, আলি সুফান। পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযানের পর লাদেনের আস্তানা থেকে কয়েকটি ব্যক্তিগত চিঠি উদ্ধার করেছিল মার্কিন নেভি সিল। সম্প্রতি সেগুলো প্রকাশ করেছে এফবিআই। ওসামাকে লেখা হামজার চিঠিগুলোর ভাষ্য থেকেই স্পষ্ট, বাবার প্রতি বরাবরই অনুরক্ত ছিলেন তিনি। ২০১১ সালে বিল ওসামাকে মারার সময় তার বয়স ছিল ২২। সুফানের দাবি, বর্তমানে ২৮ বছর বয়সী তরুণ হামজা নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখেন। তার বয়স যখন অনেকটাই কম, কিশোর সেই হামজার মুখ আল কায়েদার প্রচার-ভিডিও, পোস্টারে ব্যবহার করা হতো। হামজার হাতে ধরা থাকত বন্দুক। চলতি বছরের জানুয়ারিতেই যুক্তরাষ্ট্র তাকে ‘বিশেষভাবে চিহ্নিত আন্তর্জাতিক জঙ্গি’ বলেছে। তার বাবা ওসামাকেও একই তকমা দিয়েছিল মার্কিন প্রশাসন। গত দুই বছরে হামজার কণ্ঠে চারটি অডিও বার্তা প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat