×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৫
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফারাক্কা, তিস্তাসহ বাঁধের পর বাঁধ দিয়ে নিঃশব্দে-নীরবে গণহত্যা চালানো হচ্ছে
নিজস্ব প্রতিনিধি: – ভারতীয় আধিপত্যবাদী ও পানি আগ্রাসনের বিরুদ্ধে সর্বাত্মক ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রামের আহ্বান জানিয়ে ২০ দলীয় জোটের শরীক দল জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, পানি বাংলাদেশের জীবন ও জীবিকা। ফারাক্কা, তিস্তাসহ বাঁধের পর বাঁধ দিয়ে নিঃশব্দে-নীরবে গণহত্যা চালানো হচ্ছে। মজলুম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ স্মরণে সোমবার সকাল ১১টায় আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কথা হবে দিল্লি-ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার মধ্যে। অথচ মমতার কথায় তিস্তা চুক্তি হল না। শেখ হাসিনাকে বুঝতে হবে দিল্লীর কাছে মমতার যা গুরুত্ব, প্রধানমন্ত্রী হয়েও শেখ হাসিনার তা নেই। জাগপা প্রধান বলেন, ভারত স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছেন, সে জন্য আমরা কৃতজ্ঞ। কেন করেছেন এই প্রশ্ন না তুললেও আমরা বলতে চাই কৃতজ্ঞতারও একটা সীমারেখা আছে। ট্রানজিট-করিডোর দিয়ে আমরা দিল্লির যুদ্ধকে আমাদের মাটিতে ডেকে আনলাম। সামরিক চুক্তির নামে কোনো কারণ ছাড়াই পরীক্ষিত বন্ধু চীনবিরোধী জোটে সামিল হলাম। বিনিময়ে আমরা কি পেলাম? তিনি বলেন, এখনই সময় রুখে দাঁড়াও বাংলাদেশ। শহীদ জিয়ার মতো সাহসী বাংলাদেশ গর্জে উঠুক। দেশ হিসেবে আমরা ছোট হতে পারি, কিন্তু জাতি হিসেবে আমরা ছোট নই। মনে রাখবেন স্বাধীনতার ছায়া ছাড়া গণতন্ত্র বাঁচে না। জাগপার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন জাগপার সহ সভাপতি মাস্টার এম.এ মান্নান, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, ডা. আওলাদ হোসেন শিল্পী, এম.এ হাফিজ, যুব বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, নগর জাগপার সহ-সভাপতি হোসেন মোবারক, যুব জাগপার সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, সহ সভাপতি সাইদুজ্জামান কবির, যুগ্ম সম্পাদক ইব্রাহীম জুয়েল, জাগপা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিনহাজ প্রধান রাব্বি, প্রচার সম্পাদক আবু নাঈম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat