×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৪
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শপথ গ্রহণের মধ্য দিয়ে ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: – শপথ গ্রহণের মধ্য দিয়ে ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন। রবিবার তার কাছে ক্ষমতা হস্তান্তর করেন বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ। এর মধ্য দিয়ে আগামী পাঁচ বছরের জন্য এলিসি প্রাসাদের অধিপতি হলেন ম্যাক্রন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সকালে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে ফ্রাসোয়া ওলাদের সঙ্গে বৈঠকে করেন ম্যাক্রন। ওই বৈঠকে পারমাণবিক অস্ত্র পরিচালনার গোপন কোড হস্তান্তরসহ বেশ কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। প্রেসিডেন্ট ম্যাক্রনের ঘনিষ্ঠ এক সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানায়, ধারণা করা হচ্ছে, সোমবার ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয়া হবে এবং মঙ্গলবার দেশটির নতুন সরকার গঠন করা হবে। গত সপ্তাহে মূলধারার রাজনৈতিক দলগুলোর প্রার্থীকে পরাজিত করে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ৩৯ বছর বয়সী ম্যাক্রন। তার এই জয় ফ্রান্সের প্রেসিডেন্ট পদে দশকের পর দশক ধরে প্রধান দুই দলের আধিপত্যের ধারা ভেঙেছে। দিগ্বিজয়ী বীর নেপোলিয়নের পর ম্যাক্রনই হলেন দেশটির সবচেয়ে তরুণ নেতা। গত বছর লা রিপাবলিক এন মার্চে দল গঠন করে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেন ম্যাক্রন। সে জন্য তিনি ওলাঁদ সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat