×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-১১
  • ৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেবে সৌদি সরকার
মোঃ মিজানুর রহমান, সৌদি আরব প্রতিনিধি:–  সৌদি আরবে প্রবাসী ও বিদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেয়ার নতুন চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী আহমেদ আল-ইসা।
খবরটি প্রকাশ করেছে সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গেজেট।সৌদি বাদশার পৃষ্ঠপোষকতায় গত মাসে উচ্চশিক্ষা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন রিয়াদে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শিরোনাম  ছিল- ‘সৌদি ইউনিভার্সিটি এবং ভিশন ২০৩০: জ্ঞানই আগামীর প্রেরণা।’ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সামলান। তিনি একই সঙ্গে দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী।শিক্ষামন্ত্রী আহমেদ আল-ইসা বলেন,  “বিশ্ববিদ্যালয়ের নতুন সাংগঠনিক কাঠামো নিয়ে মন্ত্রী পরিষদের বিশেষজ্ঞ কমিটিতে গবেষণা হচ্ছে।যাচাই-বাছাই শেষে এগুলো কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে।”সৌদি বিশ্ববিদ্যালয় গুলোতে আবেদন করতে আলিম অথবা সমমান পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট নির্ভরযোগ্য অনুবাদ সেন্টার থেকে আরবিতে অনুবাদ করার পর নোটারী পাবলিক করে শিক্ষাবোর্ড কর্তৃক সত্যায়িত করতে হবে। শিক্ষাবোর্ড কর্তৃক সত্যায়িত করার পর পর্যায়ক্রমে শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাস হতে সত্যায়িত করতে হবে।চারিত্রিক সনদপত্র (প্রতিষ্ঠানের প্রশংসাপত্র) নির্ভরযোগ্য অনুবাদ সেন্টার থেকে আরবিতে অনুবাদের পর নোটারী পাবলিক করে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে সত্যায়িত করতে হবে। জন্ম নিবন্ধন সার্টিফিকেট আরবিতে অনুবাদ করার পর নোটারী পাবলিক করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। মেডিকেল সার্টিফিকেট আরবিতে অনুবাদ করার পর নোটারী পাবলিক করে (প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় হতে সত্যায়িত করতে হবে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে।তাজকিয়া (প্রশংসাপত্র) ২টি, (যে কোনো দু’জন প্রসিদ্ধ আলেম অথবা যে কোনো দু’জন গেজেটেট কর্মকতা হতে হবে) যা আরবিতে হতে হবে। এরপর নোটারী পাবলিক করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে।পাসপোর্ট এর কপি। ছবি (চশমা ও টুপিবিহীন)।এসব কাগজ সংগ্রহ করে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অনলাইনে পাঠাতে হবে।প্রার্থীকে অবশ্যই পাসপোর্ট ও সার্টিফিকেটের বয়স অভিন্ন ও ২৫ বছরের মধ্যে থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat