×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৫
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১১ ভিডিও সহ
 [vsw id="mBbPMMD1KL4" source="youtube" width="425" height="344" autoplay="yes"]শরীয়তপুর প্রতিনিধি:  শরীয়তপুরের নড়িয়া উপজেলা মোক্তারেরচর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। আহতের শরীয়তপুর সদর হাসপাতাল ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় রবিন ভূইয়া নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।আজ শুক্রবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, জেলার মোক্তারেরচর ইউনিয়নের মোল্ল্যা কান্দি গ্রামের ইউপি সদস্য তারেক ভূইয়া ও একই গ্রামের ফারুক হাওলাদারের মধ্যে দির্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে দন্দ চলে আসছিল। শুক্রবার বিকালে ফারুক হাওলাদারের লোকজন তারেক ভূইয়ার লোকজনের উপর হামলা করে। এই খবর শুনে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে। এসময় প্রায় অর্ধ শতাধিক ককটেল বোমার বিস্ফোরন ঘটানো হয়। এতে উভয় পক্ষের অনন্তত ১১ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মোশারফ হোসেন পেদা (২৬), আবুকালাম ভূইয়া (৬৩), রাকিব ভূইয়া (১৮), আলমগীর মির্জা (৪০), রফিকুল ইসলাম মাদবর (২৫)কে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গলায় টেটা বিদ্ধ অবস্থায় রবিন ভূইয়া নামে একজনকে ঢাকায় পাঠনো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেনড়িয়া থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এখনো কোন মামলা করা হয়নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat