×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-০২
  • ৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট ছড়াকার ও আবৃত্তিশিল্পী মুক্তিযোদ্ধা কাজী আরিফের মরদেহ ঢাকায়
নিজস্ব প্রতিনিধি:- ঢাকায় এসে পৌঁছেছে বিশিষ্ট ছড়াকার ও আবৃত্তিশিল্পী মুক্তিযোদ্ধা কাজী আরিফের মরদেহ। মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমানটি অবতরণ করে। বিমানবন্দর থেকে কাজী আরিফের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। সেখানে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাখা হবে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা হবে। এরপর কাজী আরিফের মরদেহ নিয়ে যাওয়া হবে ধানমন্ডিতে মেয়ে অনুসূয়ার বাসায়। সবশেষ উত্তরা চার নম্বর সেক্টরে মায়ের কবরে এই গুণী আবৃত্তিশিল্পীকে সমাহিত করা হবে।উল্লেখ্য, আবৃত্তিকার ও মুক্তিযোদ্ধা কাজী আরিফ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে মারা গেছেন। ৬৪ বছর বয়স্ক কাজী আরিফ দু’দিন ধরে ক্লিনিক্যাল ডেথ ছিলেন। নিউইয়র্কের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে গত মঙ্গলবার ওপেন হার্ট সার্জারির পর লাইফ সাপোর্টে ছিলেন।শনিবার থেকে বিভিন্ন মিডিয়া এবং ফেসবুকে তার ক্লিনিক্যাল ডেথের খবরে ছড়িয়ে পড়লে দেশে-বিদেশে সাংস্কৃতিকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।কাজী আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat