×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৫-০১
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতৃত্বে আগামী ৭ মে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিনিধি: –জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতৃত্বে আগামী ৭ মে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ সোমবার বিকেলে রাজধানী ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মে দিবসে উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টির আয়োজিত সমাবেশে এরশাদ এ কথা জানান। তিনি বলেন, সেই জোট ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। জোটে অনেক দল যোগ দেবে বলে জানান তিনি।সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেছেন, ‘আমরা তো পরিচয়হীন। আমাদের কী পরিচয়? আমরা কি বিরোধী দল, না সরকারি দল?’জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, ‘সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় এসে জনগণের কথা বলতে পারলে আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারি।’এরশাদ বলেন, ‘আমাদের পরিচয় প্রথমে ফিরিয়ে আনতে হবে। যদি আমরা পরিচয় সঠিকভাবে তুলে ধরতে পারি, সত্যিকারের বিরোধী দল হতে পারি, আগামীতে ক্ষমতার যাওয়ার স্বপ্ন দেখতে পারি।’ তিনি বলেন, ‘আমরা এখনো ৩০০ আসনে প্রার্থী দিতে পারব না, প্রার্থী দিলেও জয়ী হতে পারব না। আমরা অনতিলম্বে জোট করছি, ৭ তারিখে জোট করছি। অনেক দল আসছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat