×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৪-২৯
  • ৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তির প্রথম দিনেই বাজিমাৎ করে দিয়েছে বাহুবলী ২
বিনোদন ডেস্ক: – দক্ষিণের পরিচালক এসএস রাজমৌলি ২০১৫ সালে মুক্তি দিয়েছিলেন ‌‘বাহুবলী’ সিরিজের প্রথম ছবি ‘বাহুবলী : দ্য বিগিনিং’। ছবিটি তখন বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিলো। দেশে এবং দেশের বাইরে মিলিয়ে সর্বমোট আয় করেছিলো ৭০০ কোটি রুপি। একই সাফল্য বজায় রাখতে চলেছে গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) মুক্তি পাওয়া সিরিজের শেষ কিস্তি ‘বাহুবলী : দ্য কনক্লুসন’। মুক্তির প্রথম দিনেই বাজিমাৎ করে দিয়েছে সাড়া জাগানো এই ছবিটি।বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ তার টুইটে জানান, ‘অসাধারণ, অপূর্ব ও অকল্পনীয় সাফল্যের পথে বাহুবলী। কারণ ছবিটির মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে নিয়েছে মোট ১০০ কোটি টাকা। কোনো উৎসব ছাড়াই মুক্তি দেয়ার পরও ছবির এমন সফলতায় অবাক হচ্ছেন সবাই। বক্স অফিসের হিসাব মতে শনিবার ও রোববার ছুটির দিনে এই আয়ের সংখ্যা আরও দুই তিনগুন বেড়ে যেতে পারে।’তার এই মন্তব্যে বুঝাই যাচ্ছে বলিউড ইতিহাসে দারুণ রেকর্ডের পথে ‘বাহুবলী : দ্য কনক্লুসন’। এই ছবিতে থাকছেন প্রথম কিস্তির সকল তারকারাই। প্রেম ও সিংহাসনের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।
Share Button

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat