×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৫
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইতিহাস বলে ধর্মব্যবসায়ীদের সবচেয়ে বিশস্ত পৃষ্ঠপোষক হচ্ছে খালেদা জিয়া ও বিএনপি : ওবায়দুল কাদের
 নিজস্ব প্রতিনিধি:-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাস বলে ধর্মব্যবসায়ীদের সবচেয়ে বিশস্ত পৃষ্ঠপোষক হচ্ছে খালেদা জিয়া ও বিএনপি।আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতি কার্যালয়ে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোনো চুক্তি বা জোট হয়নি দাবি করে কাদের বলেন, ‘অনেকে কওমি মাদরাসার স্বীকৃতির সঙ্গে হেফাজতের স্বীকৃতি বলে গুলিয়ে ফেলে। আমাদের স্বীকৃতি হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থার মূল অবকাঠামোর মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আসা। প্রায় ১৪ লাখ কওমি মাদ্রসার শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণ করে একটি অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে থাকে। তাই আমরা কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছি।’কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে আরো আধুনিকায়ন ও নিয়ম-শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রগতির যে পথ সেটাই হচ্ছে বাস্তবতা। আর বাস্তবতাই হচ্ছে প্রগতি। বাস্তবতাকে বাদ দিয়ে কেউ প্রগতিশীল হতে পারে না। কওমি মাদ্রাসার স্বীকৃতির পরে আল্লামা শফি হুজুর গতকাল এক জনসভায় জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিয়েছেন। তাঁর জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা লাভ নয় কি?ওবায়দুল কাদের বলেন, ‘খ্রিস্টান সম্প্রদায় ইস্টার সানডের দিন সরকারি ছুটি ঘোষণার দাবি করছেন। এ ছাড়া তারা মন্ত্রিসভায় তাদের অংশীদারত্ব, যোগত্য অনুযায়ী সরকারি চাকরির সুযোগ-সুবিধাসহ বেশ কিছু দাবি তুলেছেন। এগুলো নিয়ে আমি নেত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ- আলোচনা করব।’মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম, আমিনুল ইসলাম, ড. আবদুস সোবহান গোলাম, বিপ্লব বড়ূয়া প্রমুখ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat