×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৩
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিসরে সরকারি প্রতিষ্ঠানে নারীদের বোরকা নিষিদ্ধ করার প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক:- মিসরে সরকারি প্রতিষ্ঠানে নারীদের বোরকা নিষিদ্ধ করার ব্যাপারে একটি প্রস্তাব আনতে যাচ্ছেন দেশটির একাধিক সংসদ সদস্য। সদস্যদের একজনের দাবি, নারীদের ওই বোরকা পরার সংস্কৃতি ‘ইহুদি প্রথা’! সংবাদমাধ্যম দি নিউ আরব জানিয়েছে, আমনা নোসের নামে এক সংসদ সদস্য এ কথা জানিয়েছেন। নোসের নামে ওই নারী গত ৪০ বছরেরও বেশি সময় ধরে বোরকা পরার বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন।আশরাখ আল আওসাত নামে লন্ডনভিত্তিক একটি সংবাদপত্র জানিয়েছে, মিসরে বোরকা নিষিদ্ধ করার জন্য একাধিক সংসদ সদস্য একটি খসড়া তৈরি করার কাজ করছেন।নোসের নিজে হিজাব পরেন। তিনি জানান, বোরকা আরবে নিকাব নামে পরিচিত, যা ইহুদি ধর্মের সংস্কৃতি থেকে এসেছে।নোসের জানান, ওল্ড টেস্টামেন্টের ৩৮ নম্বর অধ্যায়ে পাওয়া যাবে হাত, মুখ না ঢেকে ঘর থেকে বের হওয়া ইহুদি ধর্মের রীতিবিরুদ্ধ। তিনি জানান, বোরকা পরার ওই রীতি ইহুদি থেকে আসে এবং পরে তা মুসলমানদের মধ্যেও ছড়িয়ে পড়ে।‘নিকাবে’র বিরুদ্ধে এরই মধ্যে আইনও আছে মিসরে। ২০১৫ সালে কায়রো বিশ্ববিদ্যালয় নিজ ক্যাম্পাসে ‘নিকাব’ নিষিদ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat