×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৪-০৪
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল থেকে রাজধানীতে সি‌টিং, গেটলক, স্পেশাল সা‌র্ভিস না‌মে কোনো বাস-মিনিবাস চলতে পারবে না : খন্দকার এনা‌য়েতুল্লাহ
নিজস্ব প্রতিনিধি: – আগামী ১৫ এপ্রিল থেকে রাজধানীতে সি‌টিং, গেটলক, স্পেশাল সা‌র্ভিস না‌মে কোনো বাস-মিনিবাস চলতে পারবে না বলে জানিয়েছেন সড়ক প‌রিবহন মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর (দ‌ক্ষিণ) আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি খন্দকার এনা‌য়েতুল্লাহ। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ঢাকা সড়ক প‌রিবহন মা‌লিক স‌মি‌তি আয়োজিত এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি একথা জানান। এনা‌য়েতুল্লাহ ব‌লেন, সি‌টিং, গেটলক, স্পেশাল সা‌র্ভিস না‌মে কোনো সা‌র্ভিস চল‌তে পার‌বে না। রুট পার‌মিট অনুযা‌য়ী চল‌তে হ‌বে। সরকার নির্ধা‌রিত ভাড়ার তালিকার চার্টবাসের ভেতর দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে। সেই অনুযায়ী ভাড়া নিতে হবে। মাঝপথে নামিয়ে দিয়ে যাত্রীদের কাছ থেকে পুরো পথের ভাড়া আদায় করা যাবে না। তিনি আরও বলেন, ছাদের ওপরে ক্যারিয়ার সাইট অ্যাঙ্গেল ও ভেতরের অতিরিক্ত আসন খুলে ফেলতে হবে। প্রতিটি বাস ও মিনিবাসে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন সংরক্ষণ করতে হবে। রং চটা, রংবিহীন, জরাজীর্ণ বাস মেরামত করে রাস্তায় নামাতে হবে। এর জন্য একমাস সময় দেওয়া হবে।এসব সিদ্ধান্ত যথাযথভা‌বে প্র‌য়ো‌গের জন্য মা‌লিক স‌মি‌তির পক্ষ থে‌কে ১৫ এপ্রিল থে‌কে ভি‌জি‌লেন্স টিম রাস্তায় স‌ক্রিয় থাক‌বে। এছাড়া আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ এবং ডিএমপিকে চিঠি দেওয়া হবে বলেও জানান খন্দকার এনায়েতুল্যাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat